ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৫ জন, নতুন ভর্তি ৪৯০

আমার বাঙলা ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫জনের মধ্যে ১জন পুরুষ, ৪জন নারী।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ৯৬ হাজার ৬৭ জনে।চলতি বছর নভেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

ডেঙ্গু জ্বর: লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়;-

ডেঙ্গুর লক্ষণ:

হঠাৎ উচ্চ জ্বর (১০২–১০৪ ডিগ্রি ফারেনহাইট), তীব্র মাথাব্যথা, বিশেষ করে চোখের পেছনে, শরীরজুড়ে ব্যথা (অনেকেই একে ‘হাড়ভাঙা জ্বর’ বলেন),
বমি বমি ভাব বা বমি, ত্বকে ফুসকুড়ি বা র‍্যাশ, দুর্বলতা ও অরুচি।পেটের তীব্র ব্যথা, ঘন ঘন বমি হওয়া,নাক-মুখ বা মাড়ি দিয়ে রক্তপাত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া।

ডেঙ্গু হলে কী খাওয়া উচিত?

ডাবের পানি
পেঁপে, কমলা, জাম্বুরার রস
হালকা খিচুড়ি, ডাল, মাছের ঝোল, স্যুপ
সেদ্ধ ডিম
চিকিৎসকের পরামর্শে পেঁপে পাতার রস

ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ডেঙ্গুর কোনও প্রতিষেধক নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায়। এর জন্য ঘর এবং আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবচেয়ে জরুরি।

যা করতে হবে-
জমে থাকা পানি নিয়মিত ফেলে দিন (ফুলের টব, এসির ট্রে, ফ্রিজের নিচে ইত্যাদি)
পুরনো টায়ার, বোতল, বা পাত্র উল্টে রাখুন যেন পানি জমে না থাকে
দিনে ও রাতে মশারি ব্যবহার করুন
শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করুন
মশা নিরোধক স্প্রে ও কনটেইনারে লার্ভানাশক ব্যবহার করুন
ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা। প্রতিদিনের অভ্যাসে সামান্য।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা