ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যুক্ত হচ্ছেন নেতানিয়াহু

আমার বাঙলা ডেস্ক

গাজা যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে আজীবন বা অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যেসব দেশ এককালীন এক বিলিয়ন ডলার অনুদান দেবে, তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হওয়ার সুযোগ পাবে।

এ উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কূটনীতিক মহলের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছে—ট্রাম্পের এই সংগঠন ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প কাঠামো হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমন সম্ভাবনার কথা ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন।

এ পর্যন্ত আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম বোর্ড অব পিসে যোগ দিয়েছে। সর্বশেষ দেশ হিসেবে এতে যুক্ত হচ্ছে ইসরায়েল।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে...

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক য...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্য...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

খুলনা - উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধা...

ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) একজন...

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার থলিয়ারা গ্রামে দোকানে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা