ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে
রাজনীতি

ট্যাগিংয়ের মাধ্যমে ভোট কমানোর চেষ্টা চলছে: শামীম হোসেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোটপ্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাঁকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

শামীম হোসেন বলেন, তবে শিক্ষার্থীরা সচেতন। তাঁরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ভুল করবে না।

ভোটের পরিবেশ এখনো ইতিবাচক রয়েছে বলে উল্লেখ করেন শামীম হোসেন। তিনি বলেন, ‘এই পরিবেশ থাকলে ফলাফল যা-ই আসুক, মেনে নেব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগের বিষয়ে শামীম হোসেন বলেন, ‘প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা দেখেই এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে। তবে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

সিনেট ভবনের ডাইনিং রুমে বুথে সকালে ১০টা নাগাদ অন্তত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এভাবে ভোটগ্রহণ হলে বিকাল চারটার আগে অন্তত ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটগ্রহণ সম্ভব হবে।’ ডাইনিং রুম

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা