খেলা

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচ উইকেট শিকার করে অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

বল-বাই-বল পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো কোনো বোলার টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতিটি ওভারেই একটি করে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

সোমবার (২৭ জুলাই) ম্যাচের তৃতীয় দিনের শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৯ রান। মধ্যাহ্নবিরতির আগে ৬৩ ওভারে ৪ উইকেটে ২৪৪ রান তুলে সফরকারীরা বেশ ভালো অবস্থানে ছিল। ওই সময় পর্যন্ত গ্রিভসের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ২৭ রান, কোনো উইকেট ছাড়াই।

এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ৬৪তম ওভারে সেঞ্চুরিয়ান অধিনায়ক শান মাসুদকে আউট করে উইকেট শিকারের সূচনা করেন তিনি। এরপর ৬৬তম ওভারে আমের জামাল, ৬৮তম ওভারে আলী উসমান, ৭০তম ওভারে মোহাম্মদ রিজওয়ান এবং ৭২তম ওভারে মোহাম্মদ আব্বাসকে সাজঘরে ফেরান গ্রিভস।

টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট নেওয়ার এই দুর্দান্ত স্পেলে প্রতিটি ওভারই ছিল মেডেন। ফলে শক্ত অবস্থানে থাকা পাকিস্তানের ইনিংস মুহূর্তেই চাপে পড়ে যায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ওয়েস্ট ইন্ডিজের হাতে।

শেষ পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তারা ২৯ রানে পিছিয়ে থাকে। একই সঙ্গে গ্রিভস টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন।

তবে পঞ্চম উইকেট নেওয়ার পরও তাকে আর বোলিংয়ে রাখা হয়নি। ৭২তম ওভারে মোহাম্মদ আব্বাসকে আউট করার পর পরের ওভার করেন কেমার রোচ। এরপর ৭৪তম ওভারে অধিনায়ক রোস্টন চেজ গ্রিভসকে আক্রমণ থেকে সরিয়ে জেইডেন সিলসকে বোলিংয়ে আনেন।

দিনের খেলা শেষে গ্রিভস বলেন, বল কিছুটা সুইং করছিল এবং তিনি সেই সুবিধা কাজে লাগাতে পেরেছেন। দলের প্রয়োজনের সময় কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলাই তার লক্ষ্য বলে জানান তিনি। প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পাওয়ায় দারুণ আনন্দিত হলেও ম্যাচে এখনো অনেক কাজ বাকি বলেও মন্তব্য করেন এই অলরাউন্ডার।

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও চাপে পড়ে। পাকিস্তানের চার পেসারের দাপটে ৯৩ রানেই ৭ উইকেট হারায় স্বাগতিকরা। পরে অষ্টম উইকেটে কেমার রোচ ও শামার জোসেফ অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন। জোসেফ ২২ এবং রোচ ৫ রানে অপরাজিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

সরকার প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়ে রেখেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা