ছবি: সংগৃহীত
বিনোদন

টি-শার্ট আর শর্ট জিন্স, বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

আমার বাঙলা ডেস্ক

ফ্যাশন আর গ্ল্যামারের দুনিয়ায় বিদ্যা সিনহা মিম মানেই আলাদা একটা স্টেটমেন্ট। ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বরাবরই নিজের স্টাইল সেন্স দিয়ে আলোচনায় থাকেন, তবে সাম্প্রতিক লুক যেন নতুন করে চমকে দিল সবাইকে । অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টি-শার্ট আর ছোট জিন্সে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। অভিনেত্রীর এই বোল্ড ও স্মার্ট উপস্থিতি দেখে অনেকেই বলছেন, স্টাইলের দিক থেকে তিনি যেন একেবারে বলিউড তারকাদের কাতারে।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় ফেসবুক। সামাজিক মাধ্যমে এক নেটিজেন মিমের এ লুককে সরাসরি 'বলিউড স্টাইল' বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি।

সময় গড়ালেও জনপ্রিয়তা আর স্টাইল—দুটোতেই যে মিম এখনো সমান দাপুটে, তা বলাই বাহুল্য।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা