জাতীয়

টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, বিপাকে পথচারী ও চালকরা

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির অতিরিক্ত চাপ ও দীর্ঘ সময়ের জলাবদ্ধতায় সড়কের নিচের মাটি সরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ধীরগতিতে যান চলাচল করায় সড়কজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। পাশাপাশি জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

গুলশান-শাহজাদপুর লিংক রোডের এই এলাকা ছাড়াও জলাবদ্ধতার কারণে ব্যাপক জনদুর্ভোগের চিত্র লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক সড়কেই হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে জনসাধারণকে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা