সংগৃহীত
আন্তর্জাতিক

ঝড়ের কবলে ডুবলো কার্গোবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের লেসবোস দ্বীপের কাছে সমুদ্রে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি কার্গোবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন। এ ঘটনার পর সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।

রোববার (২৬ নভেম্বর) সকালে জাহাজটি ডুবে যায় বলে গ্রিসের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়।

গ্রিসের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইআরটি বলছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজের ১ ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ৫ টি কার্গো জাহাজ, কোস্টগার্ডের ৩ টি জাহাজ, বিমানবাহিনী ও নৌবাহিনীর হেলিক্‌প্টার এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

গ্রিসের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) জানায়, জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন। এটি লবণ বোঝাই করে নিয়ে যাচ্ছিল।

কোস্টগার্ড সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনএ বলছে, আজ সকালে লেসবোস দ্বীপ থেকে ৪.৫ নটিক্যাল মাইল (৮.৩ কিলোমিটার) দূরে সমুদ্রে জাহাজটি ডুবে যায়। জাহাজটি মিসরের ডেখেইলা থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল।

জাহাজটিতে যে ক্রুরা ছিলেন, তাদের মধ্যে ২ জন সিরিয়ার, ৪ জন ভারতের ও ৮ জন মিসরের নাগরিক।

ঝড়ো হওয়ায় শনিবার (২৫ নভেম্বর) থেকে গ্রিসের উপকূলীয় অঞ্চলগুলোতে জাহাজগুলো ডক করে রাখা হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কায় জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছিল। সেই ঝড়ো হাওয়ার কবলে পড়েই জাহাজটি ডুবে গেছে। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা