ছবি: সংগৃহীত
জাতীয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

আমার বাঙলা ডেস্ক

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে সকল জেলার পুলিশ সুপারদেরসঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন পুলিশপ্রধান। তিনি বলেন, ঈদে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে এবং নিরাপদে ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণের নির্দেশনাও দেন আইজিপি। তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন, সে পরিবেশ তৈরি করতে হবে। নিরপরাধ কাউকে হয়রানি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তাও দেন তিনি।

সভায় সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা