অপরাধ

গোয়ালন্দঘাটে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার পু‌লিশ উপ‌জেলার উত্তর দৌলতদিয়ার পূর্বপাড়া পতিতা পল্লিতে আইয়ুব মেম্বারের বাড়ির ভাড়াটিয়া সীমা ওরফে লাখির (৩০) কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযা‌নে রাজবাড়ী সদর উপ‌জেলার মা‌টিপাড়া গ্রা‌মের মৃত জনাব আলীর ছে‌লে মোঃ আবুল হাসেম সুজন (৫৩) কে গ্রেফতার ক‌রে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও তিন রাউন্ড ৭.৬৫ ক্যালিবারের তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় মামলা নং-২৫, তারিখ ২৩/০২/২০২৫ খ্রিঃ, ধারা 19A/19(f) The Arms Act 1878 মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা