সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। গণহত্যা বন্ধের দাবি তুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

তবে গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২০ মে) হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অভিযোগ রয়েছে, আমরা তা প্রত্যাখান করছি। গাজায় যা চলছে, তা গণহত্যা নয়।’

বাইডেন জোর দিয়ে বলেন, ইসরায়েল নিজেই ‘ভিকটিম’। ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।

তিনি বলেন, ‘আমরা (হামাস নেতা ইয়াহিয়া) সিনওয়ার এবং হামাসের বাকী কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সাথে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আমরা ইসরায়েলের সাথে কাজ করছি যাতে হামাসকে পরাজিত করা যেতে পারে।’

এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান কর্তৃক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ আরো দুই ইসরায়েলি কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার বক্তব্যও প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। ইসরায়েলে হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করেছেন তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছিলেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তবে ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরো সচেষ্ট হতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরো অনেক কিছু করার আছে। তবে আমরা বিশ্বাস করি না যে, গাজায় যা ঘটছে (ইসরায়েল ঘটাচ্ছে) তা কোনোভাবে গণহত্যা।

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আইসিজে একটি অন্তর্বর্তী রুল জারি করে তেল আবিবকে গণহত্যামূলক কাজ বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

রাজধানীর মানিকদিতে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গু...

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা