ছবি: সংগৃহীত
রাজনীতি

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: মন্ত্রী এ্যানী

আমার বাঙলা ডেস্ক

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ও একটি আন্দোলন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, তা একসময় বাধাগ্রস্ত হলেও এখন নতুন উদ্যমে তা বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনঃখনন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল-বিল রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। তাই খাল সংরক্ষণে জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

তিনি বলেন, খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খালের বিভিন্ন অংশে অবৈধভাবে বাধা সৃষ্টি ও বর্জ্য ফেলে দূষণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপসারণ না করলে প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না।

খালের বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখলের প্রসঙ্গ তুলে মন্ত্রী এ্যানি বলেন, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যার সমাধান করা হবে। আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুভাঢ্যা খাল একটি চলমান প্রকল্প। দখল ও দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খননকাজ সম্পন্ন করা গেলে এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা