সংগৃহিত
বিনোদন

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলের শহর কানে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক উৎসবের আসর বসেছে। বরাবরের মতো এবারেও সেখানে আবেদনময়ী লুকে দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

মঙ্গলবার (১৪ মে) উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। এ দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বশী।

ছবিতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে দ্যুতি ছড়াচ্ছেন এ বলিউড সুন্দরী। আর ক্যাপশনে লিখেছেন, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রিয় অভিনেত্রীকে এমন লুকের প্রশংসা করছেন তা অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ প্রিয়’, আরেকজন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়’। অপরজন লেখেন, ‘গোলাপী রানি’। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে।

নিউজ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, উর্বশীর পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী রাউতেলা। সে বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া এ পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে এ বলিউড অভিনেত্রীর।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা