ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

আমার বাঙলা ডেস্ক

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশিকা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ‘কামিং টু ওমরাহ’ ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইড প্রকাশ করেছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক তথ্য সরবরাহ করা, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে পারেন।

এই ডিজিটাল গাইডটিতে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ গেট এবং জরুরি সহায়তা সেবাগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। ফলে পবিত্র স্থানগুলোতে ওমরাহ পালনকারীদের চলাচল আরও সহজ ও গতিশীল হবে।

প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান এবং সেখানে পৌঁছানোর রুট সম্পর্কেও স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই পবিত্র নগরীর ভেতরে চলাচলের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা এতে স্থান পেয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে যে এই গাইডে মদিনার আল-রওদাহ আল-শরিফা জিয়ারতের বিশেষ নির্দেশনাও যুক্ত করা হয়েছে। বিশেষ করে নুসুক অ্যাপের মাধ্যমে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে তার নিয়মাবলি এতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

এর পাশাপাশি ধর্মীয় সফরকে আরও গভীর ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে মক্কা ও মদিনার ঐতিহাসিক নিদর্শনগুলোর তথ্য এতে গুরুত্বের সাথে দেওয়া হয়েছে। আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ ফরম্যাটে উপস্থাপিত এই গাইডে বিভিন্ন সেবার সরাসরি লিংকের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক ও সাংগঠনিক সতর্কতাও যুক্ত করা হয়েছে যাতে ওমরাহ পালনকারীরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা