ছবি: সংগৃহীত
রাজনীতি

এনসিপির প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ

আমার বাঙলা ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাইয়ে রবিবারই (১৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য শেষ দিন। এই সুযোগ কাজে না লাগালে সংস্থাটি তার সিদ্ধান্ত অনুযায়ী দলটিকে প্রতীক দেবে।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এমন মন্তব্য করেছেন। তবে রবিবার ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইসি সচিব বলেছেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক সম্পর্কে জানাতে হবে। নয়তো স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। বিধিমালায় প্রতীক হিসেবে শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে মনে করে কমিশন।

উল্লেখ্য, এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা