ছবি: সংগৃহীত
সারাদেশ

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফয়সাল হাসান তারেক (২৪) ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল ওই এলাকার মিজানুর রহমান মিন্টুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর ছেলে এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের মধ্য অরণকোলার বাসভবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ও সমর্থক রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল হাসান তারেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশের একটি দল তমালের বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা সবাই পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের উঠান থেকে আসামিদের ফেলে যাওয়া একটি নীল রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে ফয়সাল হাসান তারেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এ মামলায় যুবলীগ নেতা মাহাবুল হোসেনকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা