ছবি সংগৃহিত
বিনোদন

ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’

বিনোদন প্রতিবেদক: দেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ আহসান হাবিব সকাল। তরুণ নাট্যকার। তার রচিত অসংখ্য নাটক, টেলিফিল্ম ধারাবাহিক দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। একজন ভাল গল্পকার ও নাট্যকার হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। এর বাইরে একজন মানবিক এবং বন্ধুবৎসল মানুষ তিনি। নাটক রচনার বাইরে প্রথমবারের মত নির্মাতা হিসেবে মিডিয়ায় নিজের নাম লেখালেন সকাল।

আসন্ন ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় সপ্তম দিন রাত ১১-২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আহসান হাবিব সকালের রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’। ব্লু হ্যাভেন কমিউনিকেশনের প্রযোজনা ও পরিবেশনায় ‘ওয়েটিং ফর লাভ’ টেলিফিল্মেও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, নাদিয়া আফরিন মীম, রকি খান, শ্যামলী, আরজে নীরব, অনুভব মাহবুব, বাদশা আলমগীর, সাদেক, শিশু শিল্পী জান্নাতসহ আরও অনেকে।

টেলিফিল্মের কাহিনি প্রসঙ্গে আহসান হাবিব সকাল গণমাধ্যমকে বলেন ‘তুমি আমাকে ঘৃণাতো করতে পারো, সে ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার মন থেকে আমাকে কখনোই মুছে ফেলতে পারবেনা। সবার জীবনে কখনো না কখনো, কোন না কোন ভাবে ভালবাসা ভালোলাগা এসব কিছু এসেছে, কাউকে না কাউকে কখনো না কখনো ভাললেগেছে ভালবেসেছে, হোকনা ‘সে’ একতরফা। যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশী ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো, কারণ হয়তো এমন একদিন আসবে, তুমিতো গুরুত্ব বুঝতে পারবে কিন্তু বোঝানোর মানুষটি আর থাকবেনা। এমনই ভাব ও ভাবনা থেকে তৈরী হয়েছে টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’ এর গল্প। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা