সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৪ মৃত্যু, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ছয়জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।

বুধবার (২৭ মার্চ) দেশটির জাভা দ্বীপে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রামে কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যরাতে যখন আকস্মিক বন্যায় সবকিছু প্লাবিত হতে শুরু করে সে সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন।

বন্যায় বেশ কিছু বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যেই শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি এএফপিকে বলেন, আজ (বুধবার) সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও আরও ছয়জন নিখোঁজ রয়েছে।

বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনা খুবই সাধারণ হয়েছে দাঁড়িয়েছে এবং এই সমস্যা বিভিন্ন স্থানে বন উজাড়ের কারণে আরও বেড়েছে। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

চলতি মাসের শুরুতে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারায়। এছাড়া নিখোঁজ হয় আরও বেশ কয়েকজন।

এছাড়া গত ডিসেম্বরে সুমাত্রার লেক টোবার কাছে একটি ভূমিধস এবং আকস্মিক বন্যার পানিতে কয়েক ডজন বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে গেছে। সে সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একটি হোটেল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা