সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রবিবার (১৭ নভেম্বর) দুইজন মার্কিন কর্মকর্তা এবং সিদ্ধান্তের সঙ্গে জড়িত একটি সূত্র এমন তথ্য জানিয়েছে। এটি ইউক্রেন-রাশিয়া সংঘাতে ওয়াশিংটনের নীতিতে বড় পরিবর্তন নির্দেশ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ইউক্রেন আগামী কয়েক দিনের মধ্যে প্রথমে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করেছে। তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তার কারণে হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমান্তের অনেক ভেতরে হামলা চালানোর অনুমতির জন্য আহ্বান জানিয়ে আসছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার স্থলবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপ ওয়াশিংটন ও কিয়েভকে গভীর উদ্বেগে ফেলেছে, যা এই নীতিগত পরিবর্তনের প্রধান কারণ।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র নিজেরাই কথা বলবে।’

হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দফতর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তারা পূর্বে সতর্ক করেছিল, ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেওয়া হলে তা বড় ধরনের উত্তেজনা তৈরি করবে।

রাশিয়ার সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাবারভ সতর্ক করেছেন, ‘ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এই সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।’

এদিকে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের সিনিয়র সদস্য আন্দ্রেই ক্লিশাস বলেছেন, ‘পশ্চিম এমন একটি পর্যায়ের উত্তেজনা সৃষ্টি করেছে যা এক রাতেই ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে।’

রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটিএসিএমএস রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কিছু মার্কিন কর্মকর্তার মতে, দূরপাল্লার হামলার অনুমতি যুদ্ধের সামগ্রিক গতিপ্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে না। তবে এটি রাশিয়ার অগ্রগতির মোকাবিলা করতে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার সময় কিয়েভকে শক্তিশালী অবস্থানে রাখতে সাহায্য করতে পারে।

এদিকে ট্রাম্প ক্ষমতায় গেলে বাইডেনের এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তার পরিমাণ নিয়ে সমালোচনা করে আসছেন। নির্বাচনি প্রচারে তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও কীভাবে তা করবেন তা ব্যাখ্যা করেননি।

ট্রাম্পের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ পররাষ্ট্র নীতি উপদেষ্টা রিচার্ড গ্রেনেল এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘বিদায় নেওয়ার আগে বাইডেন যুদ্ধগুলো আরো বাড়িয়ে দিচ্ছেন।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা