ছবি: সংগৃহীত
বিনোদন

আজ বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

আমার বাঙলা ডেস্ক

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে লুকোচুরি খেলা শেষ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। বিলাসবহুল রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। সব প্রস্তুতি শেষ, থাকছে বিয়েতে অতিথিদের খাবার পরিবেশনে ভিন্নতা।

বহুদিনের জল্পনা-গুঞ্জন আর অগণিত ভক্ত-অনুরাগীদের কৌতূহলের অবসান ঘটিয়ে আজই মালাবদল দুই জনপ্রিয় মুখ বিজয় ও রাশমিকার।

এর আগে সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নাম দিয়ে ঘোষণা দিয়েছেন এ তারকা জুটি। এরপর থেকেই বলিউড থেকে টালিউড— সবখানেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

‘বিরোশ’ এই নামটি নতুন নয়; বহু বছর ধরেই ভক্তরা এই যুগলকে ভালোবেসে এ নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বিজয় ও রাশমিকা জানান, তাদের সম্পর্কের যাত্রাপথে ভক্তদের দেওয়া এই নাম বিশেষ জায়গা করে নিয়েছে। তাই বিয়ের নামও রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।

এদিকে ‘বিরোশ’-এর বিয়ের আয়োজন নিয়েও মিলেছে নতুন তথ্য। জমকালো তারকাখচিত অনুষ্ঠানের মধ্যেও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছেন এ তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হবে কলাপাতায় পরিবেশিত ভোজ। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভসূচনার প্রতীক হিসেবে বিবেচিত। এর পাশাপাশি আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি, যা পবিত্রতা ও আন্তরিক আতিথেয়তার চিহ্ন।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজন। এখন ভক্ত-অনুরাগীদের অপেক্ষা রাজকীয় সেই বিয়ের মুহূর্তগুলোর জন্য।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা