ছবি: সংগৃহীত
খেলা

আইসিসির অনুরোধের পরও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। ভারতের মাটিতে খেলতে যাওয়ার প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবির পক্ষ থেকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও মো. সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বৈঠক শেষে বিসিবির পরিচালক মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, “আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে অটল আছি। ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না।”

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও বিসিবি তা গ্রহণ করেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আয়োজনে পরিবর্তন আনা কঠিন। তবে বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে দল পাঠানো সম্ভব নয়।

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাও বড় ভূমিকা রেখেছে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ালেও পরবর্তীতে তাকে বাদ দেওয়া হয়। বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা হয়, রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় বিসিবি নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে আইসিসিকে চিঠি দিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। প্রথম চিঠির জবাবে আইসিসি সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও বিসিবির দ্বিতীয় চিঠির কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। যদিও আইসিসির নিরাপত্তা বিভাগ পরে একটি নিরাপত্তা-সংক্রান্ত নথি বিসিবির কাছে পাঠায়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যু পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ এখনো অনিশ্চিতই রয়ে গেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের...

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ই...

জ্বালানি সংকট হলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে। এ বি...

শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু কর...

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

আলভীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিথি

নেপাল থেকে দেশে ফিরেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা...

পাঁচ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পাঁচ দিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা