ছবি: চসিকের সৌজন্যে
সারাদেশ

অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:


প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। দেশের উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ২৭ জানুয়ারি চিঠির মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএলবি অনার্স), বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামসমূহের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্তের কথা জানায়।
অ্যাক্রেডিটেশন প্রাপ্তি বলতে বোঝায়, কোনো বিশ্ববিদ্যালয় বা তার নির্দিষ্ট শিক্ষাক্রমকে রাষ্ট্রীয় ও স্বীকৃত মাননিয়ন্ত্রণকারী সংস্থা নির্দিষ্ট মানদণ্ডে যাচাই–বাছাই করে মানসম্মত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। এ ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রমের গুণগত মান, শিক্ষকবৃন্দের যোগ্যতা, গবেষণা ও অবকাঠামো, শিক্ষার্থীসেবা এবং প্রশাসনিক সক্ষমতা—সবকিছু কঠোরভাবে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক অ্যাক্রেডিটেশন পাওয়ার অর্থ হলো, সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে—যার ফলে ওই ডিগ্রির গ্রহণযোগ্যতা দেশ-বিদেশে বৃদ্ধি পায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সম্প্রসারিত হয় এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার স্বীকৃতি মেলে।
রোববার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রেরিত পত্র হস্তান্তর অনুষ্ঠানে এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যথেষ্ট নয়; সেই ডিগ্রির মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত না হলে একটি ডিগ্রি কেবল সার্টিফিকেটে পরিণত হয়, যা ব্যক্তি কিংবা সমাজ—কারও জন্যই কার্যকর নয়। অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে, তারা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।
তিনি এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অর্জিত মান ধরে রাখা এবং অবশিষ্ট প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়া, কানাডাসহ আধুনিক বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। নার্সিংসহ বিভিন্ন যুগোপযোগী বিষয়ে প্রিমিয়ারে ডিগ্রি প্রদান করা হবে যেগুলো তরুণদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ‍তুলবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এই অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, কো-কারিকুলার কার্যক্রম, অবকাঠামো এবং প্রশাসনিক দক্ষতার গুণগত মানের একটি শক্তিশালী স্বীকৃতি। গর্বের এই সাফল্যের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।- প্রেস বিজ্ঞপ্তি

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা