সংগৃহিত
বাণিজ্য

দেশে এসেছে ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

বাণিজ্য ডেস্ক: ভারত থেকে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১৬৫০ মেট্রিকটন পেঁয়াজ সিরাজগঞ্জের রেল ইয়ার্ডে খালাস হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে চালানটি শহরে এসে পৌঁছায়। পরে সকাল ৯টার দিকে খালাস কার্যক্রম শুরু হয়।

এরপর ট্রাকে করে পেঁয়াজগুলো টিসিবির ডিলারদের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে চলে যায়।

বগুড়া অঞ্চলের ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার বলেন, সকাল ৬টায় দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ পৌঁছায়। প্রথমে আসে ৩১টি ওয়াগন। বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে।

সিরাজগঞ্জ থেকে প্রথমে ১০০ মেট্রিকটন পেঁয়াজ ঢাকার ডিলারদের দেয়া হচ্ছে। বাকিগুলো চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালভাবে পৌঁছেছে। এরপর খালাস কার্যক্রম শুরু হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা