ওয়েস্ট ইন্ডিজ
খেলা

উইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়েই গিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। উইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে টাইগ্রেসরা। আগে ব্যাটিং করতে নেমে জ্যোতির ফিফটিতে মাত্র ১৮৪ রানের সংগ্রহ সফরকারীরা। জবাবে নাহিদা, রাবেয়া, ফাহিমাদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান নারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে মাঠে নামে বাংলাদেশ। টেসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনার মুর্শিদা ১২ রান করে ফিরলে, ভাঙ্গে ৩৪ রানের জুটি। কিন্তু, এরপর ফারজানা পিংকি ১৮ আর শারমিন আক্তার ১১ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

এমন অবস্থায় আবারও দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই ব্যাটারের ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানার ২৩ এবং স্বর্ণার ২১ রানের ইনিংসে ১৮৪ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

তবে বোলিংয়ে দলগত সাফল্য পায় টাইগ্রেসরা। পেসার মারুফা দুইটি আর তিন স্পিনার নাহিদা, রাবেয়া ও ফাহিমা মিলে ৭টি উইকেট তুলে নিলে, ১২৪ রানে অলআউট হয় উইন্ডিজ নারী দল।

ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়। সিরিজের শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট কাটবে বাংলাদেশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা