জাতীয়
আইনজীবী সাইফুল হত্যা

সাত দিনের রিমান্ডে চন্দন, রিপন ৫ দিনের

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের সাত দিন এবং রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চন্দন ও রিপনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত চন্দন দাসের ৭ দিন এবং রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আবদুল করিম আরও বলেন, আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সেই মামলার প্রধান আসামি চন্দন। এখন পর্যন্ত এ মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। চন্দন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার প্রয়াত ধারীর ছেলে। বৃহস্পতিবার অপর আসামি রিপন দাসকে কোতোয়ালীর বান্ডেল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে নিয়ে যাওয়ার জন্য চিন্ময়কে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি চন্দন দাস। এছাড়া পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে আরও চারটি মামলা হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা