সংগৃহিত
জাতীয়

কাল থেকে বেনাপোল এক্সপ্রেস চালু

জেলা প্রতিনিধি: গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের পর থেকে ট্রেনটি বন্ধ রয়েছে। আগামীকাল থেকে ট্রেনটি চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে। এ দিন ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও বেনাপোল রেলস্টেশন থেকে ট্রেনটি চালু করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি এবং রাত ১১ টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এর আগে গত ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন মারা যান। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তাদের অবস্থাও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুড়ে যাওয়া মরদেহগুলো চেনার উপায় নেই। মরদেহ শনাক্ত করতে পারেননি স্বজনরা। ৪ টি মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। মরদেহের নমুনার সাথে স্বজনদের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ ঘটনার পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ অগ্নিকাণ্ডে কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা যায়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় কারা জড়িত, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আর...

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার  রেকর্ড বাংলাদেশের নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক জাপানের আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফ...

সাভারে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢ...

নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা