ছবি: আমার বাঙলা
জাতীয়
সংবাদ সম্মেলন

ব্যাটারিচালিত রিকশার পরিসংখ্যান চূড়ান্ত করে লাইসেন্স প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে চলা ব্যাটারিচালিত রিকশার পরিসংখ্যান চূড়ান্ত করে সেগুলোকে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানমালিক চালক ঐক্য পরিষদ।

বুধবার (১০) সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপু কুমার ভৌমিক বলেন, ‘এই ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে। এই পেশাকে সমাজসেবামূলক পেশা হিসেবে আখ্যায়িত করতে হবে। অটোরিকশায় ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার প্রয়োজন হয়। যেখানে চার্জ দেওয়া হবে, সেটার বিদ্যুতের বিল বাণিজ্যিক না করে শিল্প সংযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘অটোরিকশা চালকদের সঠিক পরিসংখ্যান তৈরি করে তাদেরকে চালকের লাইসেন্স দিতে হবে। এতে করে দুর্ঘটনা অনেক কমবে।’

সংবাদ সম্মেলন থেকে যানজট ও দুর্ঘটনা রোধে কিছু করণীয় তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার, সংগঠনের উপদেষ্টা হাজী মজিবর রহমান, হাজী জয়নাল আবেদনী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম প্রমুখ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা