ছবি: সংগৃহীত | রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
রাজনীতি

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

জাপার মহাসচিব অভিযোগ করেন, ‘আজ জাতীয় পার্টির অফিসে গণঅধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত। এর দায় তারা এড়াতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— গণঅধিকার পরিষদকে আরপিও (Representation of the People Order) আইনের অধীনে এবং সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হোক।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তাহলে এই সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না।’

তিনি আরো অভিযোগ করেন, ‘যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।’

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারী বলেন, ‘আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা