ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

ইতিহাস ও ঐতিহ্য: কালের স্বাক্ষী হাজীগঞ্জ দুর্গ

তারিকুর রহমান রিপন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজীগঞ্জ দুর্গ একসময় খিজিরপুর দুর্গ নামে পরিচিত ছিল। মুঘল আমলে নির্মিত এ দুর্গ ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

ষোড়শ শতকে জাহাঙ্গীর নগর (বর্তমান ঢাকা) রক্ষার জন্য শীতলক্ষ্যা নদীর কৌশলগত তীরে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়। সেগুলো হলো—হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ। রাজধানী ঢাকা থেকে হাজীগঞ্জ দুর্গের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

জনশ্রুতি আছে, মুঘল সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপনের পরই শীতলক্ষ্যার সঙ্গে পুরোনো বুড়িগঙ্গার সংযোগস্থলে এই জলদুর্গ নির্মাণের উদ্যোগ নেন। নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করাই ছিল দুর্গটির মূল উদ্দেশ্য।

দুর্গের ভেতরে খালি প্রাঙ্গণ ছাড়া অন্য কোনো স্থাপনা নেই। ধারণা করা হয়, বর্ষাকালে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে সৈন্যরা এখানে তাঁবু খাটিয়ে অবস্থান করত। তিনটি জলদুর্গকে ঘিরে গড়ে ওঠে প্রতিরক্ষা ব্যবস্থার ‘ট্রায়াঙ্গেল অব ওয়াটার ফোর্টস’—যার একটি হাজীগঞ্জ দুর্গ।

দুর্গ নিয়ে গবেষকদের মতভিন্নতা রয়েছে। কেউ বলেন, এটি ১৬১০ সালের দিকে নির্মিত। আবার কেউ মনে করেন, মির জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেন। দুর্গের চার কোণে চারটি বুরুজ এবং পঞ্চভুজ আকৃতির সীমানাপ্রাচীরের দেয়ালে বন্দুক তাক করার জন্য ফাঁকা অংশ রয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্তর্ভুক্ত এ দুর্গটি কয়েকবার সংস্কার করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেশ জীর্ণ অবস্থায় পড়ে আছে। ঐতিহাসিক এ জলদুর্গের সৌন্দর্য ও গুরুত্ব ধরে রাখতে সংরক্ষণ কার্যক্রম জরুরি হয়ে উঠেছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভা...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বিটের কালেঞ্জি বস...

বৃক্ষরোপণের সূচনা করেন জিয়াউর রহমান: প্রতিমন্ত্রী

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব...

দেশে আসছে ১,৪০০ বৈদ্যুতিক বাস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

ইনসুলিন বন্ধে হতে পারে প্রাণঘাতী জটিলত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিন শুধু চিকিৎসার অংশ নয়, এটি জীবন বা...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা