আন্তর্জাতিক

আইসিসির ওপর নিষেধাজ্ঞার চেষ্টা আটকে দিলেন সিনেটররা

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা। তবে সেই প্রচেষ্টা আটকে দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান সিনেটররা। ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাস হতে দরকার ছিল ৬০ ভোটের। তবে প্রস্তাবটি ৪৫–৫৪ ভোটে হেরে যায়। একজন সিনেটর ভোটদানে বিরত ছিলেন।

চলতি মাসের শুরুর দিকে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি গৃহীত হয়। তখন প্রস্তাবটি ২৪৩–১৪০ ভোটে পাস হয়েছিল। ৪৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

এরপর গতকাল প্রস্তাবটি নিয়ে সিনেটে ভোটাভুটি হয়। এ ব্যাপারে ডেমোক্র্যাটরা জানান, প্রস্তাবের বেশিরভাগ অংশে তাদের আপত্তি ছিল না। তবে এর আওতা এতই বেশি বিস্তৃত যে তা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা নিষেধাজ্ঞার খড়্গের নিচে পড়তে পারেন।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদনেও নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা