সংগৃহীত
সারাদেশ

চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ভোর সোয়া ৫ টায় উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা