ছবি: আমার বাঙলা
সারাদেশ

রামপাল বিমানবন্দর নির্মাণে চীনা প্রতিনিধির পরিদর্শন

বাগেরহাট প্রতিনিধি

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা কোম্পানির প্রতিনিধি প্রতিনিধি পরিদর্শন করেছেন। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ৩০ বছর পূর্বে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭৫ একর ভূমি অধিগ্রহণ করেছিলেন। নানান জটিলতায় বিমানবন্দরটি নির্মাণ আটকে আছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিমানবন্দর নির্মাণের জন্য আরো ৫ শত একরের বেশী জমি অধিগ্রহণ করা হয়।

এ ছাড়াও বিমানবন্দরের ওয়াল নির্মাণসহ কিছু মাটি ভরাাটের কাজ হয়। বিগত সরকার পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরটি নির্মাণের চেষ্টা করে এবং অধিগ্রহণের কাজ চলমান রাখে। কোন কোম্পানি বা সংস্থা বিমানবন্দর নির্মাণ আগ্রহ দেখায়নি।

যে কারণে নির্মাণ কাজ ব্যাহত হয়। বর্তমান সরকারের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এই বিমানবন্দর নির্মিত হলে এখানের অর্থনীতি সমৃদ্ধি হবে। আমাদের মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। সুনীল অর্থনীতি, ইপিজেড, অর্থনৈতিক জোন, সুন্দরবনকে ঘিরে পর্যটন, পণ্য পরিবহন এমনকি দ্রুত যোগাযোগ ব্যাবস্থার উন্নতি হবে।

পরিদর্শনকালে এ সময় খুলনা কেডিএ এর প্রশাসক ও খুলনা জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার সহ বিএনপির নেতৃবৃন্দ। চীনা প্রতিনিধি মি. পিটার বিমানবন্দর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করবো এবং আমরা আন্তরিক।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

বন্যার পর জেলায় জেলায় ফিরছে স্বস্তি

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

নেইমারের ওপর নিষেধাজ্ঞা

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

ভিটামিন ডি ঘাটতি পূরণে খাদ্যতালিকায় মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

সতীর্থদের জন্য মেসির বিশেষ উপহার

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা