লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে চা দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বাঁধা অবস্থায় নুর আলম (৪৮) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার খোকন বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর আলম উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার খোকন বাজারের একজন চা দোকানদার। গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে ওই দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে দোকানের পেছনে থাকা পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রামগতি থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদি হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে নুর আলমের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে নিহত নুর আলমের স্ত্রী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা