ছবি ; সংগৃহিত
বিনোদন

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

বিনোদন ডেস্ক

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি’র প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। চলচ্চিত্রের সাথে কিংবদন্তি বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়ের প্রশংসা করলেন তিনি।

সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট পরিদর্শন করেন ক্রিস্টোফার নোলান। সেখানে নিজের সংগ্রহের জন্য তিনি সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র বক্সসেট বেছে নেন। এ সময় বিশ্ব সিনেমায় সত্যজিৎ রায়ের অসাধারণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিভিন্ন চলচ্চিত্রের সংগ্রহ ঘুরে দেখার সময় নোলান অপু ট্রিলজির বক্সসেট হাতে তুলে নেন। তিনি বলেন, অপু ট্রিলজি শুরু হয়েছে পথের পাঁচালী দিয়ে। এটি অসাধারণ একটি চলচ্চিত্র। ছবিটি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তবে ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব এখনো দেখা হয়নি। তাই এই সংগ্রহটি সঙ্গে নিয়ে বাকি গল্পটিও দেখার জন্য আমি খুবই আগ্রহী।

ক্রাইটেরিয়ন ক্লোজেট হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আর্কাইভ, যেখানে এক হাজারের বেশি কালজয়ী সিনেমা সংরক্ষিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এখানে এসে তাদের প্রিয় ও অনুপ্রেরণার চলচ্চিত্র সম্পর্কে কথা বলেন।

১৯৫৫ সালে মুক্তি পাওয়া পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের শিশু অপুর জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাস্তবধর্মী গল্প, মানবিক আবেদন ও নির্মাণশৈলীর জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। আজও এটি সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

এরপর অপুর জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে ১৯৫৬ সালে ‘অপরাজিত’ এবং ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ মুক্তির মাধ্যমে ‘অপু ট্রিলজি’ সম্পূর্ণ হয়।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা