সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

নিজস্ব প্রতিবেদক : বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোন পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশ একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা কোন বিদেশি শক্তির হুমকি ধামকির পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র আল্লাহকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে। বিএনপি যতই আটলান্টিকের ওপারে (যুক্তরাষ্ট্র) তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। শেখ হাসিনা ভিসানীতি ভয় পান না।

তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বোমা মারার নির্দেশ দিয়েছে- দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন হবে ফাইনাল খেলা। দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের জন্য আকর্ষণীয় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্মার্ট মানে ভাষণ দেয়া নয়। মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন। তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলের, তাদের রুটিন লাইফ লিড করতে হবে। নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পড়াশোনাও করতে হবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে টিএসসি, শাহাবাগ, মৎস্যভবন, হাইকোর্ট, শিক্ষাভবন, সবিচালয় ও জিপিও হয়ে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা