ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে দুর্গোৎসবের আমেজ, চলছে পূর্ব প্রস্তুতি

আমার বাঙলা ডেস্ক

আর মাত্র এক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে বইছে এক অন্যরকম আমেজ। চারদিকে চলছে পূজার প্রস্তুতি। পূজাকে কেন্দ্র করে কেউ নতুন পোশাক কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেউ প্রতিমা তৈরিতে ব্যস্ত, আবার কেউ পূজামণ্ডপ তৈরিসহ আলোকসজ্জা ও আনুষঙ্গিক আয়োজন নিয়ে ব্যস্ত।

সরেজমিন দেখা যায়, রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, পুরান ঢাকার শাঁখারিবাজারের পূর্ব মোড়ে অবস্থিত শ্রী শ্রী শনিদেবের মন্দিরসহ ঢাকা শহরে যেখানে পূজামণ্ডপ তৈরি হবে, সেখানেই আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। ইতোমধ্যে পূজার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে তা সম্পূর্ণ হতে এখনও তিন থেকে চারদিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজধানীর রমনা কালীমন্দির প্রাঙ্গণেও প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, প্রতিমার অবকাঠামো তৈরি প্রায় হয়ে গেছে। আর ২-৩ দিন পরেই শুরু হবে রঙ করার কাজ। সেখানকার একজন শিল্পী রতন পাল এ বিষয়ে বলেন, ‘প্রতিমা তৈরির যাবতীয় কাজ প্রায় শেষের দিকে। এরপর রঙের কাজ শুরু হবে। তারপর প্যান্ডেলের সাজসজ্জা করবো।’

রমনা কালীমন্দিরের দায়িত্বশীল সূত্রে জানা যায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। প্রতিমা তৈরি শেষ পর্যায়ে। তবে মণ্ডপের আনুষঙ্গিক যেসব কাজ আছে তা মেলা শেষে শুরু হবে।

জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কালীমন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা বর্তমানে চলমান আছে। এখন আপাতত পূজাকে কেন্দ্র করে মেলার পরিবেশ জমজমাট। আগামী ২১ তারিখে এই মেলা শেষ হবে। তারপরেই মন্দিরের চারপাশে লাইটিং এবং সাজসজ্জার কাজ শুরু হবে।

পুরান ঢাকার শাঁখারি বাজারে পূর্ব মোড়ে অবস্থিত শ্রী শ্রী শনিদেবের মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। সোনালি রঙে নতুন করে সাজছে এই মন্দিরটি।

সাজসজ্জার দায়িত্বে থাকা সবুজ মিয়া বলেন, ‘তিন দিন ধরে এই মন্দিরের সাজসজ্জার কাজ করছি। আরও দুদিন লাগবে কাজ শেষ করতে। ইতোমধ্যে আমাদের অন্য যারা মণ্ডপ তৈরির দায়িত্বে আছে তারা বাঁশ দিয়ে পাশেই স্টেজ তৈরি করছেন। বাকি কাজ প্রতিমা এলে করা হবে।’

পুরান ঢাকার শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দিরের আশেপাশে চলছে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির কাজ। সেখানে গিয়ে দেখা যায়, ২০-২৫ জন শ্রমিক পূজা মণ্ডপ তৈরির কাজ করছেন। গত কয়েকদিন ধরেই তারা এই কাজ করছেন। কেউ বাঁশ কাটছে, কেউ রশি দিয়ে বাঁশ বাঁধছেন আবার কেউবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। ২৮ তারিখের আগেই সকল কাজ শেষ করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছেন তারা।

শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দিরে কাজ করছেন শাহ আলম (৩৫) নামের একজন শ্রমিক। ১৫ বছর ধরে পূজামণ্ডপ তৈরিসহ আলোকসজ্জার কাজ করে আসছেন তিনি।

শাহ আলম বলেন, ‘পূজা এলে আমাদের ব্যস্ততা বাড়ে। সারা বছর আমরা বিভিন্ন প্রোগ্রামে ডেকোরেশনের কাজ করি। এ দিয়েই আমাদের সংসার চলে। বাবা চলে যাওয়ার পর সংসারের হাল ধরতে এই পেশায় যুক্ত হয়েছি।’

শাহ আলম আরও বলেন, ‘এখানে দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করি। পূজাকেন্দ্রিক পুরো একমাস এখানে মণ্ডপ তৈরি সাজসজ্জা এসব নিয়ে কাজ করবো। তারপর পূজা শেষে হয়তো আবার বেকার থাকা লাগবে।’

পুরান ঢাকার শ্রী শ্রী শ্রীধর চক্র জিঁউ বিগ্রহ মন্দিরের সামনে তিন দিন ধরে মণ্ডপের কাজ করছে ‘সুব্রত ডেকোরেশন’। পূজার সাজসজ্জা ও ডেকোরেশনের বিষয়ে সুব্রত ডেকোরেশনের কর্ণধার সুদীপ্ত সেন জানান, পুরান ঢাকায় ৩৫ বছর ধরে পূজামণ্ডপ তৈরি ও ডেকোরেশনের কাজ করেন তিনি।

সুদীপ্ত সেন বলেন, ‘বংশপরম্পরায় এই কাজ করে আসছি। পূজার সাজসজ্জা আর অন্য প্রোগ্রামের সাজসজ্জা সম্পূর্ণ আলাদা। তাই এখানে সময় বেশি লাগে, লোকবলও বেশি লাগে।’

তিনি আরও বলেন, ‘আগে এত আধুনিকতা ছিল না। এক কাপড় দিয়ে দুই তিন পুজোর প্যান্ডেল তৈরি করতাম। মাইকের প্রচলন ছিল। এখন সাউন্ড বক্স ছাড়া চলেই না। এখন পুজোর গেট থেকে শুরু করে ভেতরের প্যান্ডেল, সব কিছু বৈচিত্র্যময় হতে হয়। এক ডিজাইন দ্বিতীয়বার চলে না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ডেকোরেশন সিস্টেমও আধুনিক করা লাগছে।’

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। গত বছর সারা দেশে ৩১,৪৬১ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এর মধ্যে রাজধানীতে ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার সেই সংখ্যা কিছুটা বাড়বে। সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা