মার্কিন বিমান হামলায় মিনাব স্কুলে ব্যাপক প্রাণহানি ঘটে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিনাব স্কুলের ১৬০ জনেরও বেশি ছাত্রী হত্যার দায় কার?

আমার বাঙলা ডেস্ক

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৬০ জনেরও বেশি ছাত্রী নিহত হওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই দিন বিদ্যালয়ের পাশেই অবস্থিত ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একটি নৌঘাঁটিতে সরাসরি মার্কিন বিমান হামলা চালানো হয়েছিল।

আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজে প্রকাশিত এই ভিডিওটি প্রথমবারের মতো ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সামনে এনেছে, যা এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ভিডিওটি পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন এলাকা থেকে ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আইআরজিসি ঘাঁটির একটি ভবনে আঘাত হানছে। জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার সিএনএন-কে জানিয়েছেন, ভিডিওতে দৃশ্যমান ক্ষেপণাস্ত্রটির গঠন ও ডানা বিন্যাস মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত ‘বিজিএম’ বা ‘ইউজিএম-১০৯ টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল’-এর সঙ্গে হুবহু মিলে যায়। সমর বিশেষজ্ঞদের মতে, ইসরাইলের কাছে এই ধরনের টমাহক ক্ষেপণাস্ত্র নেই, যা মূলত মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।

ভিডিওর দৃশ্যপটে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি ঘাঁটিতে আঘাত করার পরপরই ক্যামেরা ডান দিকে ঘুরলে ‘শাজারেহ তাইয়্যেবা’ স্কুলের দিক থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সেই সময় আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে।

সিএনএন জানায়, ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির ভেতরে থাকা আইআরজিসি-র একটি মেডিকেল ক্লিনিকের খুব কাছে আঘাত হানে। যদিও ভিডিওটিতে সরাসরি স্কুলে আঘাতের মুহূর্ত দেখা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্কুলের ক্ষয়ক্ষতি এবং ঘাঁটিতে হামলা সম্ভবত একই অভিযানের অংশ ছিল।

ইতোপূর্বেও সিএনএন এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্র ও বিশেষজ্ঞদের মতামত ইঙ্গিত দিয়েছিল যে, এ হামলার পেছনে মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র সাধারণত আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয়। তবে চূড়ান্তভাবে দায় নির্ধারণের জন্য স্কুলের ধ্বংসাবশেষ থেকে ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ সংগ্রহ ও পরীক্ষার চেষ্টা চলছে।

এদিকে, রোববার (৮ মার্চ) মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এখনও এই হামলার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

প্রধানমন্ত্রী ইস্যুতে নাসিরের কড়া সতর্কবার্তা

রাজনৈতিক সংস্কার, গণভোট, বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রী...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা