সংগৃহীত ছবি
খেলা
সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আসাদুল মোল্লার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশের যুবাদের চাপে রাখে ভারত। সে চাপের পুরস্কার হিসেবে গোলও পেয়ে যায় তারা। নির্ধারিত সময় আর কোনো দল গোল না পেলে ১-১ সমতায় থাকে ম্যাচ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা তখন সরাসরি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দেন বাংলাদেশের বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ম্যাচের ৬৫ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার জায়গা নিয়ে শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই আসিফই।

শুধু প্রথম শটই নয়, ভারতের পঞ্চম শটটিও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আসিফ। অন্যদিকে বাংলাদেশের চার পেনাল্টি টেকারের সবাই জালের দেখা খুঁজে পেলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এর আগে ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে। ভারত তুলনামূলক বেশি আক্রমণ করলেও প্রথম গোলটি পায় বাংলাদেশ। সংঘবদ্ধ এক আক্রমণ থেকে আসাদুল মোল্লার প্লেসিং শটে লিড পায় বাংলাদেশ।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা