সংগৃহিত
বিনোদন

বিয়ে করলেন সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ইতোমধ্যে এই জুটির বিয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

প্রেমিক জাহির ইকবালের সাথে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের খবর জানা গিয়েছিল চলতি মাসের শুরুতে। সেই থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে নানান আলোচনা-সমালোচনা।

দুই জন দুই ধর্মের, তবু প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি তাদের ধর্মীয় পরিচয়। অবশেষে জাহির ইকবালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোনাক্ষী সিনহা।

গত রোববার সকালেই আইনি ভাবে বিয়ে সারেন জাহির- সোনাক্ষী। জাহির ইকবালের বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর জন্য সোনাক্ষী নিজ বাড়ি থেকে জাহিরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গত রোববার দুপুরের দিকে। এ সময় তার পরনে ছিল সাদা টপ ও ডেনিম জিনস। তবে বিয়ের রেজিস্ট্রির সময় দুজনকে শুভ্র সাদা পোশাকে দেখা গেছে। সঙ্গে ছিলেন সোনাক্ষীর বাবাসহ দুই পরিবারের সকলে। নবদম্পতিকে খুব উচ্ছ্বল লুকে দেখা গেছে।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি। দুজনেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। বিয়ের সাজের পরিবর্তন হয়েছে এখন অনেকটাই। লাল শাড়ি কিংবা লেহেঙ্গার বদলে হালকা রঙ বেছে নেন কনে। বলিউডের অনেক তারকারাই হালকা পোশাকে বিয়েতে সেজেছিলেন।

সোনাক্ষী সিনহা যেন সে পথেই হাঁটলেন। সাদা শাড়িতে বিয়ের আসরের দেখা মিলেছে সোনাক্ষীর। অন্যদিকে নববধূর সঙ্গে মিল রেখে সাদা পাঞ্জাবিতে দেখা মিলেছিল জাহিরের।

সোনাক্ষীর সাজ ছিল বেশ সাদামাটা। হীরা আর মুক্তার নেকলেস আর কানের দুল পরেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল শাড়ির সঙ্গে মিল রেখে সাদা গোলাপ। চুল ছিল পরিপাটিভাবে খোঁপা করা। একহাতে ছিল হীরা এবং কুন্দনের চুড়ি অন্যহাতে ছিল স্বর্ণের মোটা বালা। নো মেকআপ লুকে সব মিলিয়ে সবার নজর কেড়েছেন সোনাক্ষী।

এদিন জাহির ইকবাল সাদা সুতা আর কারচুপির কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন। হাতে ছিল গোল্ডেন কালারের ঘড়ি। সোনাক্ষী ভক্তরা বর-কনের সাজের প্রশংসা করছেন। বলিউড তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন নতুন এই দম্পতিকে।

বিয়ের পর সোনাক্ষী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সাত বছর আগের এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসাকে শুদ্ধতম রূপে দেখেছিলাম এবং তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তিনি আরও জানালেন, ‘আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পরিচালিত করেছে। এই মুহূর্ত পর্যন্ত এগিয়ে যাচ্ছি। যেখানে আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় ঈশ্বরের আশীর্বাদে। এখানে ভালবাসা, আশা এবং একে অপরের সাথে সুন্দর সবকিছু, এখন থেকে চিরকালের জন্য।’

সোনাক্ষী আর জাহির দীর্ঘসময় ধরে প্রেম করছেন। কিন্তু কখনো তারা এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। কিন্তু প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। দুজনের ঘনিষ্ঠ ছবি অন্তর্জালে ছড়িয়ে আছে।

সোনাক্ষীর জন্মদিনের দিন জাহির প্রেমিকার এক ছবি পোস্ট করে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে বলেছিলেন। সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির। জাহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা