ছবি-সংগৃহীত
বিনোদন

বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন মিম

বিনোদন ডেস্ক: বিদ্যা সিনহা মিম সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজার আনন্দ হোক সবার। সবখানে শান্তি বিরাজ করুক। ভালোবাসা সবার জন্য।

প্রতি বছর বাবা-মায়ের সঙ্গে পূজা উদযাপন করেন এই নায়িকা। তাদের নিয়ে আনন্দ করেন। কিন্তু এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন।

এ প্রসঙ্গে মিম জানান, এবার বাবা-মায়ের সঙ্গে পূজায় সময় কাটাতে পারব না। সব সময় তাদের সাথে পূজার ছুটি কাটিয়েছি। আনন্দ করেছি কিন্তু এবার কাছে নেই তারা। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় গেছেন। সেখানে কয়েক মাস থাকবেন। অন্য সময়ের চেয়ে এবার পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের।

এ নায়িকা আরও বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদাবাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সাথে এ সময় কাটানো। নানান রকম হইচই করা, সেসময় সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে।

মিম বলেন, ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এখন চাইলেও সব জায়গায় যেতে পারি না, দর্শকদের ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।

জানা গেছে, চলতি বছর পূজার ছুটিতে ১ দিন ঢাকায় থাকবেন বিদ্যা সিনহা মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি জানান, পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকব। সেখানকার সবাইকে নিয়ে আনন্দ করব। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা