ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করেন। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে এর আগে গণমাধ্যম এতটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তবে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা, হয়রানি কিংবা ব্ল্যাকমেইলিংয়ের মতো কর্মকাণ্ড যেন না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার এবং চাঁদাবাজির অভিযোগ নিয়মিতই আসছে। পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করা জরুরি।

রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। অন্যদিকে সাংবাদিকদের দায়িত্ব হলো রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারের কার্যক্রম জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা।

তিনি আরও বলেন, অতীতে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে এবং গুম, খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মসহ গণমাধ্যমের সব ক্ষেত্রে আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে ফাউন্ডেশনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

কলকাতায় আগুনে বাংলাদেশি সাংবাদিকের পরিবারসহ ৪ জন নিহত

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০),...

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশ

ভূমিসেবার মান উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূম...

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স...

বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতায়: তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা