সংগৃহিত
খেলা

বাংলাদেশের সেরা রিশাদ

ক্রীড়া ডেস্ক: এলাম, দেখলাম, জয় করলাম- বিশ্বকাপে রিশাদ হোসেনের গল্পটা এরকমই বলা যায়। বিশ্বমঞ্চে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার আগে কখনোই খেলেনি বাংলাদেশের হয়ে। এবার রিশাদ খেললেন এবং উদ্ভাসিত হলেন আপন আলোয়। ২১ বছর বয়সী লেগ স্পিনার এতটাই দুর্দান্ত পারফর্ম করলেন যে, ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে!

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ১৪ উইকেট শিকার করলেন রিশাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট এটিই। রেকর্ডটি অবশ্য আগের ম্যাচেই স্পর্শ করেন রিশাদ। ভারতের বিপক্ষে সেদিন দুই উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানের ১১ উইকেটের কীর্তি।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করে সাকিবকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন এই লেগ স্পিনার। পরে তিনি এক ওভারেই রাহমানউল্লাহ গুরবাজ ও গুলবাদিন নাইবকে আউট করে আরও সমৃদ্ধ করেন নিজের অর্জন। গোটা টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ২৫ ওভার বোলিং করে ১৪ উইকেট রিশাদের। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৭৬। সাকিব ১১ উইকেট নিয়েছিলেন ২০২১ আসরে। সেবার ৬ ম্যাচ খেলে ২২ ওভার বোলিং করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার, ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৫.৫৯।

প্রথম বিশ্বকাপ খেলতে এসে এবার আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক তরুণ। শরিফুল ইসলাম ফিট থাকলে যার খেলার সুযোগই হয়তো হতো না, সেই তানজিম হাসান এবার নজর কাড়েন আগ্রাসী বোলিং দিয়ে। আফগানদের বিপক্ষে খরুচে বোলিংয়ে উইকেটশূন্য থাকলেও ১১ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেন সাকিবকে। ২১ বছর বয়সী পেসার ৭ ম্যাচ খেলে বল করেছেন ২৪ ওভার। রান দিয়েছেন ওভারপ্রতি ৬.২০। এছাড়া ২০১৪ আসরে ১০ উইকেট নিয়েছিলেন পেসার আল আমিন হোসেন, ২০১৬ আসরে ১০ উইকেট শিকার করেছিলেন সাকিব।

২০১৬ আসরেই স্রেফ ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার একার। ২০২১ আসরে ৮ ম্যাচে ১৬ উইকেট শিকার করেন শ্রীলঙ্কান লেগ স্পিনার। এবার সেই রেকর্ড স্পর্শ করেন ফাজালহাক ফারুকি। বাংলাদেশের বিপক্ষে তানজিদ হাসানকে এলবিডব্লিউ করে আফগান পেসারের উইকেট এখন ১৬টি। রেকর্ডটি শুধুই নিজের করে নেওয়ার হাতছানি তার সামনে আছে সেমি-ফাইনালে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা