ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমের সুযোগই পাইনি: দীঘি

নিজস্ব প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করলেও এখনো নিজের অবস্থান আরও শক্ত করতে চেষ্টা করছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান খোলামেলা জানিয়েছেন দীঘি।

পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ‘এ পর্যন্ত কয়টি প্রেম করেছেন?’ উত্তরে দীঘি বলেন, ‘আমি আসলে সেভাবে কখনো প্রেম করিনি।’ উপস্থাপক আবার জানতে চান, ‘সেভাবে কয়টা করেছেন?’ হাসতে হাসতে দীঘি বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগই পাইনি।’

এরপর উপস্থাপক জানতে চান, ‘সুযোগের আড়ালে কয়টা করেছেন?’ জবাবে দীঘি বলেন, ‘সুযোগের আড়ালেও করা হয়নি। কারণ স্কুলজীবনে আমি অনেক বিধিনিষেধের মধ্যে ছিলাম। ষষ্ঠ শ্রেণি থেকেই আমার ওপর বেশ কড়াকড়ি শুরু হয়। এমনকি এসএসসি পাস করার পর আমি ফোন ব্যবহার শুরু করি। ছোটবেলা থেকেই আমাকে খুব নজরদারির মধ্যে রাখা হতো।’

অভিনেত্রী আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার। তার মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি।

তবে প্রেমের কথা অস্বীকার করলেও দীঘিকে ঘিরে একাধিক প্রেমঘটিত গুঞ্জন এর আগে আলোচনায় এসেছিল। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজের আকাশে বাতাসে ভেসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও এই অভিনেত্রীর বেশ কিছু ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে ওই সময়ও দীঘি প্রেমের খবর বা গুঞ্জনের কোনো সত্যতা নেই দাবি করে স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের। এবার এই পডকাস্টেও কখনো সম্পর্কে জড়াননি বলেই দাবি করলেন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

উলিপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা