রাজনীতি

নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ কাদেরের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, খেলা হবে বিএনপির সাথে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সারাদেশে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য, সন্ত্রাস ও ভাঙ্চুরের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

উপরে আন্দোলন আর ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এ কথা জানিয়ে কাদের বলেন, আগামী নির্বাচনে তাদের সঙ্গে খেলা হবে।

একই কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে ড. ইউনূসের ঘাড়ে সওয়ার হয়েছে বিএনপি।

আওয়ামী লীগ পালাবে না, নির্বাচনে লড়বে। নির্বাচনে লড়তে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

আন্দোলনে না নামিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য মাঠে নামাতে বিএনপির প্রতি পরামর্শ দেন তিনি। কামরুল আরও বলেন, নির্বাচনে আসলে সম্মানজনক আসন পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির।

এর আগে, বিকেলে সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো থাকেন সমাবেশস্থলে। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পাশাপাশি অংশ নেন সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। শান্তি সমাবেশে অংশ নেন বেগম মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা