সংগৃহিত
বিনোদন

নিজেকে বদলে ফেললেন শাবনুর

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। অনেকদিন বিরতি দিয়ে সম্প্রতি শুরু করেছেন নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘রঙ্গনা’।

ঘোষনা দিয়ে প্রথম ধাপের শুটিংও করেছেন এই অভিনেত্রী। কথা ছিল ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। ছবিটির কাজই শেষ করতে পারেননি পরিচালক আরাফাত।

গত রোববার ফেসবুকে শাবনূরের দুটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘ছবি দেখে বোঝা যাচ্ছে শাবনুর ওজন কমিয়েছেন। সেটাও চরিত্রের প্রয়োজনে। নতুন করে আবার দেখা যাবে তাকে।

এদিকে রঙ্গনা নিয়ে পরিচালক আরাফাত আরও বলেন, ‘রঙ্গনা’ দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। শাবনূর আপা দেশে ফিরলেই আমরা শুটিং শুরু করব। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে।

সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে। শাবনূর ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং নিয়ে। জমজমাট আয়োজনে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা