সংগৃহিত
আন্তর্জাতিক

দ্রুততম এভারেস্ট জয়ী নারী ফুঞ্জো লামা

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী নারী এখন নেপালের ফুঞ্জো লামা। না ঘুমিয়ে মাত্র ২৪ ঘণ্টা ২৬ মিনিটের মধ্যে এভারেস্টের চূড়ায় ওঠে তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড।

বেস ক্যাম্প থেকে এভারেস্টের চূড়ায় ওঠতে তিনি সময় নেন ১৪ ঘণ্টা ৩১ মিনিট। জানা গেছে, ২৩ মে বিকেল ৩টা ৫২ মিনিটে তিনি বেস ক্যাম্প ছাড়েন এরপর সকাল ৬টা ২৩ মিনিটের দিকে চূড়ায় ওঠেন। এভারেস্টের চূড়া থেকে নামতে ফুঞ্জো লামা সময় নেন ৯ ঘণ্টা ১৮ মিনিট।

মূলত বেস ক্যাম্প থেকে সবচেয়ে দ্রুত আরোহণের রেকর্ড ধরা হয়। কারণ চরম উচ্চতায় খাপ খাওয়ানোর জন্য সেখানে পর্বতারোহীদের বেশ কিছু দিন থাকতে হয়। লামা এভারেস্টের চূড়ায় ওঠার আগে সেখানে তিন সপ্তাহ অতিবাহিত করেন।

গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য অনুযায়ী, লামা ২০১৮ সালে ৩৯ ঘণ্টা ৬ মিনিটে এভারেস্ট জয় করে রেকর্ড করেন। কিন্তু ২০২১ সালে ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টে জয় করে তার সেই রেকর্ড ভাঙেন হংকংয়ের অ্যাডা সাং। এই বছর ছিল লামার দ্বিতীয়বারের মতো এভারেস্ট আরোহণ।

পুরুষদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড নেপালি লাকপা গেলু শেরপার। ২০০৩ সালে মাত্র ১০ ঘণ্টা ৫৬ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

এর আগে বুধবার (২২ মে) রেকর্ড ৩০ বার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন নেপালের কামি রিতা শেরপা। মাত্র ১০ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি। সূত্র: সিএনএন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা