সংগৃহিত
সারাদেশ
ভেঙ্গে গেছে পাত, খুলে গেছে নাট

জীবনের শংকা শৈলকুপার স্ট্রীল ব্রীজে!

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার স্ট্রিলের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রীজের পাটাতন। ভেঙে গেছে ব্রীজের নিচের লোহার পাত। অনেক পাশের নাটও খুলে গেছে। পুরো ব্রীজের বেশিরভাগ স্থানে ডেবে গেছে পাটাতন। উপায় না পেয়ে তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার মানুষ ও যানবাহন। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

জানা যায়, ১৯৯৫ সালে গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের উপর ১১২ মিটার এই ব্রীজটি নির্মাণ করা হয়। সেসময় সড়ক ও জনপথের অধিনে থাকলেও বর্তমানে এটি এলজিইডির আওতাধীন ব্রীজটি। নদী পারাপারের একমাত্র এই ব্রীজটি গত কয়েকবছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে মেরামত করলেও কিছুদিন পর আবারো ফিরছে একই অবস্থায়। দিনে রাতে জং ধরে ছিদ্র হওয়া গর্তে পড়ে দুর্ঘটনা আহত হচ্ছে অনেকে।

বারইপাড়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, স্ট্রীলের এই ব্রীজ দিয়ে গাড়াগঞ্জ থেকে হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু ব্রীজের অনেক স্থানে জং ধরে ছিদ্র হয়ে গেছে। মাঝ থাকে লোহার পাত ভেঙে যাওয়া গাড়ী চললে দেবে যাচ্ছে। যেকোন সময় ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একই গ্রামের নাদির শেখ বলেন, ব্রীজের মাঝ থাকে গর্ত হওয়ার কারণে প্রায় প্রায় সেই গর্তে পড়ে মানুষের হাত পা কেটে যাচ্ছে। সাইকেল আটকে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ছে। প্রায় প্রায় এমন দুর্ঘটনা ঘটছে।

ওই সড়কে চলাচলাকারী আলম উদ্দিন নামের এক করিমন চালক বলেন, আমরা তো ভয়ে ভয়ে ব্রীজটি পার হচ্ছি। মাঝখানে ব্রীজের নিচের লোহার পাত ভেঙে গেছে। যে কারণে গাড়ী নিয়ে আসলে ওই অংশে উপরের পাত নিচু হয়ে যাচ্ছে। যেকোন সময় পাত ভেঙে নদীতে পড়লে মানুষের বড় ক্ষতি হয়ে যেতে পারে।

পারভেজ হোসেন নামের এক গাড়ী চালক বলেন, যখনই ব্রীজের মাঝখানে গাড়ী যাচ্ছে তখন পাত নিচু হয়ে যাচ্ছে। কখন জানি ভেঙে যায় এ ভয়ে সবাই পারাপার হচ্ছে। আমরা চাই দ্রুত ব্রীজটি সংস্কার করা বা নতুন করে ব্রীজ নির্মাণ করে এ সমস্যা সমাধান করা হোক।

এ ব্যাপারে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ব্রীজটি খুবই গুরুত্বপুর্ণ। কিন্তু আপাতত নতুন কোন ব্রীজ ওখানে নির্মাণ করার পরিকল্পনা আমাদের নেই। তবে চলাচলের উপযোগী করার জন্য আমরা মেরামত করছি। আগামীতেও এই মেরামত কার্যক্রম অব্যাহত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা