সংগৃহিত
রাজনীতি

জনগণের নৈতিক শক্তি ধ্বংস করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের নৈতিক শক্তি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ৯০ ভাগের বেশি মানুষ ভোট বর্জন করে জাতীয় নৈতিক শক্তির একটা ক্ষমতা দেখিয়েছে। এ সরকার বাংলাদেশকে একটা দলীয় পারিবারিক সম্পত্তিতে পরিণত করে জমিদারি করতে চায়। সরকার নৈতিক দিক থেকে দেশকে ধ্বংস করে দিতে চায়।

বুধবার (২৪ জানুয়ারি) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত “৬৯'র গণঅভ্যুত্থানের ৫৪ তম বার্ষিকী” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ক্ষমতায় বসে আছেন শেখ হাসিনা আর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে উনি বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। নিজেরা লুটপাট করে সিন্ডিকেটের সরকার হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটা হচ্ছে স্বৈরশাসনের বৈশিষ্ট্য। এ রকম চিত্র ৬০ এর দশকে দেখা গেছে। এখন যেভাবে দেখা যাচ্ছে হয়ত ৬০ এর দশক বর্তমান সময়ের কাছে লজ্জা পায়। আইয়ুব খান ক্ষমতায় আসার পরে যে রকমভাবে ভয় এবং ত্রাসের শাসন করেছে ঠিক তেমনিভাবে এ সরকার একই কাজ করছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের কোনো সংকট যায়নি। মানুষ এখন সরকারের পরিবর্তন চায়। গত ২ থেকে ৩ বছর ধরে জনগণ পরিবর্তন চায়। সরকারের এখন লেজে-গোবরে অবস্থা হয়ে গেছে। ৭ জানুয়ারির নির্বাচনকে মানুষ বর্জন করে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। আমাদের জেলের ভয় পেলে চলবে না। আমাদের রক্ত, ত্যাগ এবং বুদ্ধি দিয়ে বিজয় অর্জন করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ দিন। এটি মানুষের আকাঙ্ক্ষাকে রাজনীতিতে রূপ দিয়েছে। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। কিন্তু বর্তমানে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে রয়েছে। তারা সিন্ডিকেট করে দেশকে তাদের দখলে নিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দেউলিয়া করেছে। সরকার এখন এত মিথ্যা কথা বলছে যে, সরকারের এখন আয়ু কমে যাচ্ছে। বিরোধী দলগুলোর প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে মোদি সরকার। গতকাল বর্ডারে আমার দেশের একজন বিজিবি সদস্যকে ভারতীয় সেনারা মেরে ফেলেছে কিন্তু শেখ হাসিনা এ বিষয়ে কিছুই বলেননি।

তিনি আরও বলেন, বিচার বিভাগ এখন সরকারের পক্ষ হয়ে কাজ করছে। নির্বাচনের খেলায় শেখ হাসিনা হেরে গেছেন। এ সরকার ভুয়া ভোটের ভুয়া প্রধানমন্ত্রী। সরকারের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। এ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি আর ২০২৪ সালের ২৪ জানুয়ারি এক কথা নয়। আমাদের লড়াই শুধু শেখ হাসিনার বিরুদ্ধের লড়াই নয়, দেশকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। আমাদের অভ্যন্তরীণ লড়াই, রুটিরুজির লড়াই, সার্বভৌমত্বের লড়াই এক এবং অভিন্ন হয়ে গেছে, এটাকে সমন্বিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রাজনীতিবিদ ফয়জুল হাকিম লালা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক কমরেড টিপু প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা