ছবি: সংগৃহীত
সারাদেশ

ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় ইবির আইসিটি বিভাগের শিক্ষক চাকরিচ্যুত

ইবি প্রতিনিধি

পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে দায়িত্বে যোগ না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের Old Dominion University থেকে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে দেশে ফিরে তিনি প্রথমে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত অতিরিক্ত এক বছরের শিক্ষাছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম বৈঠকে আবেদনটি গ্রহণযোগ্য হয়নি। পরে ১৭ অক্টোবর (২০২৩) তাকে এক মাসের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।

পরে আবার ১০ জুন ২০২৪ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ছুটি বৃদ্ধির আবেদন করেন। এটিও স্ট্যান্ডিং কমিটির ১৯৬তম সভায় গৃহীত হয়নি। এরপর ৩ নভেম্বর (২০২৪) ফের এক মাসের মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ না দিয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এই আচরণের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সিন্ডিকেটের ২৭১তম সভায় (৩০ অক্টোবর ২০২৫) কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।

পরবর্তীতে বিধির 3(h) এবং 4(1)(f) ধারা অনুসারে ১০ জুন ২০২৩ থেকে কার্যকরভাবে ড. বিকাশ চন্দ্র সিংহকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা