নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স: ইমপ্রুভিং লাইভস অব ক্রাইসিস অ্যাফেক্টেড পিপল” শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি হ্রাসে পূর্বাভাসভিত্তিক প্রাথমিক পদক্ষেপ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিডা (SIDA), আইআরসি (IRC) ও সিসিএইচআর (CCHR) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন, রাঙ্গাবালী-এর ছোটবাইশদিয়া টিমের সদস্যসহ স্থানীয় ২৫ জন তরুণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ টিপু। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিএইচআর (CCHR) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্না মৌলিক, মোহাম্মদ আকবর হোসেন ও রাধা রানী সাহা।

প্রশিক্ষণে খাদ্য নিরাপত্তাহীনতার সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ, পূর্বাভাস অনুযায়ী প্রাথমিক করণীয় নির্ধারণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা লাভ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন, রাঙ্গাবালীর সদস্যরা জানান, এই কর্মশালার মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পেরেছেন, যা তারা নিজেদের পরিবার, সহপাঠী এবং সংগঠনের অন্যান্য সদস্যদের মাঝে ছড়িয়ে দেবেন। পাশাপাশি তারা প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো স্থানীয় প্রকল্পের ক্লায়েন্টদের সাথেও শেয়ার করবেন বলে জানান।

আয়োজকরা বলেন, তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিষয়ে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষের মধ্যেই সচেতনতা আরও বাড়বে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা