ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ার তিন আসনে হারজিত ভুলে পরস্পরকে মিষ্টি খাওয়ালেন বিএনপি-জামায়াত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার তিন আসনে হারজিত ভুলে বিএনপির জাকির হোসেন সরকার ও জামায়াতের আমির হামজা পরস্পরকে মিষ্টি খাওয়ালেন। আজ সন্ধ্যার দিকে কোর্ট স্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয়ে জাকির হোসেন সরকারের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী আমির হামজা।

এ সময় রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেন পরাজিত বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিজয়ী প্রার্থী আমির হামজাকে অভিনন্দন জানান। দু’জনের মধ্যে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা নিয়ে আলোচনা হয়।

নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী,
কুষ্টিয়া-৩ আসন-এ জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ১ লক্ষ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯০৯ ভোট।

এ সময় আমির হামজা বলেন, সার্বিক উন্নয়নে তাঁরা একসঙ্গে কাজ করবেন। এলাকার স্বার্থে যে কোনো প্রয়োজনে ডাকলে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের এ সংস্কৃতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে। এ বিজয়কে কুষ্টিয়ার সাধারণ মানুষের বিজয় উল্লেখ করে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে শান্তি গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা